সর্বশেষ

ধর্ষণ মামলা

জামালপুরে মক্তব ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবের ছাত্রীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া নামে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের ৪ মামলায় ৭ জনের কারাদণ্ড

সুনামগঞ্জে পৃথক চারটি মামলায় ধর্ষণ ও অপহরণের দায়ে সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন এবং চারজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করেন।

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের হাতীবান্ধায় এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন

জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ৫৫ বছর বয়সী প্রতিবেশী হামিদুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে অর্থদণ্ড ও অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন সাজা

জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং অপর দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের হাতীবান্ধায় এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।